ফেব্রুয়ারি মাসে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত ও এক হাজার ১৮১ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু ও ১১ জন আহত এবং নৌ পথে ছয়টি দুর্ঘটনায় চারজনের মৃত্যু ও পাঁচজন আহত হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, ফেব্রুয়ারির ২৮ দিনে সড়ক, রেল ও নৌ পথে মোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন এক হাজার ১৯৭ জন। আজ শুক্রবার সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান উঠে এসেছে। দেশের জাতীয়, […]