নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় মোবাইল চার্জার বিস্ফোরণ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকার আজিজ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪) ও আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)। দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার বলেন, রান্নাঘরের গ্যাস লাইনে লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে ছিল। মোবাইল চার্জার বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে […]