আইনশৃঙ্খলার অবনতি হয়নি। একটু মাঝেমধ্যে দু–একটা খুনখারাবি হয়। হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে আইনশৃঙ্খলার অবনতি নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে বাধা কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দীন এ মন্তব্য করেন। আগামী নির্বাচনে তরুণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ এম এম নাসির […]