চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সর্বশেষ:

জাতীয়

শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুইজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত বৃহস্পতিবার শুনানি শেষে তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তদন্তসংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে […]

১৮ ডিসেম্বর, ২০২৫ ০৭:১১:১৪,