স্বাধীনতার আগে খাতুনগঞ্জে খাতা বাঁধাইয়ের ব্যবসা শুরু করেন পটিয়া ধলঘাট এলাকার স্বদেশ রঞ্জন ঘোষ। লাল কাপড়ের বাঁধাইয়ে মোটা আকারের বিশেষ খাতা বানানোর খ্যাতি রয়েছে তাঁর দোকানের। বংশ পরম্পরায় এ ব্যবসা করে আসছেন তাঁর চার সন্তান ও নাতিরা। নতুন বছরের ‘হালখাতার’ চাহিদা বাড়ে দোকানে। স্বদেশ রঞ্জনের তৃতীয় প্রজন্ম অধীশ রঞ্জন ঘোষ (নয়ন) বললেন, ‘ঠাকুরদার (দাদা) আমল থেকে খাতা তৈরির ব্যবসা করে আসছে তাদের পরিবার। এবার নববর্ষ উপলক্ষে ‘হালখাতার’ চাহিদা ও ব্যবসা ভালো হয়েছে। মান ভালো থাকায় চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার ও […]