ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং শিন বেথ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় এক বিমান হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা ইজ আল-দিন কাসাব নিহত হয়েছেন। গাজায় বেঁচে থাকা হামাসের সবশেষ রাজনৈতিক ব্যুরোর সদস্য ছিলেন তিনি। শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, কাসাব ছিলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর শেষ অবশিষ্ট সদস্যদের একজন, যেখানে তিনি গাজায় গোষ্ঠীটির অভ্যন্তরীণ কর্মকাণ্ড পরিচালনার শীর্ষ দায়িত্বে ছিলেন। সেনাবাহিনীর মতে, ‘কাসাব হামাস এবং গাজার অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সমন্বয়ের জন্য […]