২০২৩ সালে বিশ্বব্যাপী প্রতিদিন ১৪০ জন নারী তার সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে হত্যার শিকার হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) জাতিসংঘ মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেনের একটি যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। যৌথ গবেষণা প্রতিবেদন অনুযায়ী, গতবছর ঘনিষ্ঠ সঙ্গী ও স্বজনদের হাতে খুন হওয়া নারী ও মেয়েদের বৈশ্বিক সংখ্যা ৫১ হাজার ১০০। এই সংখ্যা আগের তুলনায় বেড়েছে। বিশ্বজুড়ে ২০২২ সালে এ সংখ্যা ছিল ৪৮ হাজার ৮০০। এতে বলা হয়েছে, লৈঙ্গিক সহিংসতার চরম […]