ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে ফ্রান্সের সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ১০টি যুদ্ধজাহাজ পাঠানোর খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে প্যারিস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, তাদের বিমানবাহী রণতরী গ্রুপটি বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত: এটি কেবল প্রতিরক্ষামূলক এবং সুরক্ষামূলক। যুদ্ধে অংশগ্রহণের কোনো পরিকল্পনা আমাদের নেই।’ ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি প্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন মিত্রদের হরমুজ প্রণালি […]