সুদানের পশ্চিমাঞ্চলীয় ওমদুরমানে সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে খার্তুম রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে। দেশটির সামরিক দলগুলোর মধ্যে যুদ্ধ ১২তম সপ্তাহে প্রবেশ করার পর এ হামলা চালানো হলো। ক্ষমতার ভাগাভাগিকে কেন্দ্র করে সুদানের প্রতিদ্বন্দ্বী দুই সামরিক বাহিনীর মাঝে প্রায় ১২ সপ্তাহ ধরে লড়াই চলছে। দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) গত ১৫ এপ্রিল সেনাবাহিনীর সাথে সংঘাত শুরু হওয়ার পর রাজধানী খার্তুম, ওমদুরমান এবং বাহরির নিয়ন্ত্রণ নিয়েছে। আরএসএফের দ্রুত আধিপত্য বিস্তারের […]