মাঝেমধ্যে ভুলভাল মন্তব্য করা যেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভ্যাসে পরিণত হয়েছে। এবার তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলে আখ্যা দিয়েছেন। সোমবার যুক্তরাষ্ট্রে হকি খেলার টুর্নামেন্ট স্ট্যানলি কাপের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বাইডেন এ কাণ্ড করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল সন্ধ্যায় হোয়াইট হাউসে স্ট্যানলি কাপের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। সেখানে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিন প্রথা অনুসারে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তাকে […]