ভারতীয় শিক্ষার্থীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। গত জুন, জুলাই ও আগস্টে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক ৯০ হাজার শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে। ভারতে নিযুক্ত মার্কিন মিশনের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে। এক্স পোস্টে আরও জানানো হয়, এই সময়ের মধ্যে বিশ্বজুড়ে মার্কিন মিশনগুলো যত শিক্ষার্থীকে ভিসা দিয়েছে, তার চার ভাগের এক ভাগই ভারতীয় শিক্ষার্থী। এ জন্য ভারতীয় শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মার্কিন মিশনের পক্ষ থেকে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেওয়ার লক্ষ্যকে যাঁরা বাস্তবে পরিণত করেছেন, তাদের অভিনন্দন […]