উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্রে একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুইজন নিহত এবং আহত হয়েছেন আরও তিনজন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে আলাবামার বার্মিংহামের একটি নাইটক্লাবে প্রথম গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এই ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে আসা একটি গাড়িতে গুলি করা হয়। ধারণা করা হচ্ছে নাইটক্লাবের গোলাগুলিতে আহত ব্যক্তিদের লক্ষ্য করে হাসপাতালের গাড়িটিকে গুলি […]