যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশার কারণে প্রায় দেড় শতাধিক গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাত জন নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির লুইজিয়ানা অঙ্গরাজের নিউ অরলিন্সের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে যে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে হ্রাস পায়। এই কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সোমবার সকালে কমপক্ষে ১৫৮টি যানবাহনের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। লুইসিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস সোমবার এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। লুইসিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৭ জনের […]