মুখে কীটনাশক ছিটিয়ে ভারতীয় এক প্রবাসীকে হত্যার দায়ে আদালতের চূড়ান্ত রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সৌদি আরবে বাংলাদেশি দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিজান প্রদেশে অভিযুক্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এতে বলা হয়েছে, হত্যার দায়ে আদালতের চূড়ান্ত রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সৌদি আরবে বাংলাদেশি দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর্থিক বিবাদের কারণে ওই দুই বাংলাদেশি ভারতীয় নাগরিককে হত্যা করেছেন বলে অভিযোগে […]