বিলাসবহুল প্রমোদতরীতে ভ্রমণে গিয়ে গ্রিনল্যান্ডের একটি নির্জন এলাকায় আটকে আছেন ২০৬ যাত্রী। প্রমোদতরীটি সমুদ্রের নিচে থাকা চরে আটকে যাওয়ার পর তারাও সেখানে আটকে যান। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট। প্রমোদতরীটির পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, যাত্রীরা সবাই ভালো এবং সুস্থ আছেন। তবে আগামীকাল শুক্রবারের (১৫ সেপ্টেম্বর) আগে সেখানে কোনো উদ্ধারকারী জাহাজ পৌঁছাতে পারবে না। গত সোমবার থেকে একস্থানে স্থির হয়ে আটকে আছেন জাহাজটির যাত্রীরা। গত ১ সেপ্টেম্বর এই প্রমোদতরীটি বন্দর ছাড়ে। ২২ সেপ্টেম্বর […]