কান্নার রেকর্ড ভাঙতে টানা সাতদিন ধরে কেঁদেছিলেন টেম্বু এবেরে নামের এক নাইজেরীয় যুবক। বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে কেঁদে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় নাম তুলতে গিয়ে দৃষ্টিশক্তিই আংশিক হারিয়ে ফেললেন তিনি। টানা সাতদিন ধরে চোখের পানি ফেলায় ওই ব্যক্তির রেটিনার একটা অংশ শুকিয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এক সপ্তাহ ধরে চোখের পানি ফেলার জন্য এবেরের মাথাব্যথা শুরু হয়। তার মুখ ও চোখ ফুলে গিয়েছিল। প্রথমদিকে তিনি সব ঝাপসা দেখছিলেন। পরে দৃষ্টিশক্তি আরও ক্ষীণ হয়ে আসে। ফলে বাধ্য হয়ে চিকিৎসকের কাছে […]