পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রবিবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে এ হামলার ঘটনা ঘটে। বাজুয়ার বিভাগের জরুরি কর্মকর্তা সাদ খান জানান, এ হামলায় দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান প্রাণ হারিয়েছেন। আহতদের পেশোয়ার ও তিমারগেরার হাসপাতালে নেওয়া হচ্ছে। টেলিভিশনের ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা […]