ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে জাহাজ ডুবে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। বুধবার দুর্যোগ থেকে বেঁচে যাওয়া ৪ অভিবাসনপ্রত্যাশী এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি। উদ্ধার হওয়া ব্যক্তিরা বলছেন, তারা নৌকায় তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছিলেন। ইতালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিরা মূলত আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। তাদের মধ্যে ৩ জন পুরুষ এবং একজন নারী। তারা জানান, নৌকাটি প্রায় ৭মি (২০ ফুট) লম্বা ছিল। গত বৃহস্পতিবার তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে নৌকাটি যাত্রা শুরু করে। কিন্তু তীব্র […]