ইরাকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।নিহতদের মধ্যে বেশিরভাগই শিয়া ইরানী তীর্থযাত্রী। দেশটিতে লক্ষ লক্ষ মানুষ পবিত্র নগরী কারবালায় ধর্মীয় সমাবেশ আরবাইনের জন্য একত্রিত হয়েছে এবং এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটল। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ বলে পরিচিত। শনিবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে ধর্মীয় সমাবেশ চলাকালীন সড়ক দুর্ঘটনায় ১৬ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। দুজাইল এবং সামাররা শহরের মধ্যে ঘটা […]