ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার এ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির মিনাহাসা উপদ্বীপ। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল) গভীরে। ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি বলেছে, অগভীর এ ভূমিকম্পের কারণে সুনামির সম্ভাবনা নেই। খবর রয়টার্সের। ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। মূলত প্রশান্ত […]