আবারও তাইওয়ানের প্রতিরক্ষা আকাশসীমায় বড় অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েছে চীন। গত ২৪ ঘণ্টার মধ্যে ৪০টি চীনা সামরিক বিমান ভূখণ্ডটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে। এই ঘটনায় তাইওয়ান প্রণালীর আশপাশে আবারও নতুন করে উত্তেজনা বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে দ্বীপের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনা বিমান বাহিনীর ৪০টি বিমান প্রবেশ করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আকাশসীমায় অনুপ্রবেশ করা এসব বিমানের বেশিরভাগই তাইওয়ানের দক্ষিণে এবং বাশি […]