ভারতের রাজস্থানে বিমান বাহিনীর একটি মিগ-২৯ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন বিমানের পাইলট। নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিধ্বস্ত হয় বিমানটি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সোমবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে বারমেরের এক প্রত্যন্ত এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে বিমান বিধ্বস্তের […]