দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে সোমবার (২৩ সেপ্টেম্বর) শপথ নিয়েছেন অনূঢ়া কুমারা দিশানায়েকে। শপথ নিয়ে তিনি রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন। গত শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেন বামপন্থী অনূঢ়া। স্থানীয় সময় রবিবার রাত ৮টার দিকে দেশটির নির্বাচন কমিশন তাকে জয়ী হিসেবে ঘোষণা করে। নির্বাচনে ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা অনূঢ়ার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধীসঙ্গী জন বালাওয়াগার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা এবং বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। […]