ভারতের মহারাষ্ট্রের থানেতে ৪০তলা নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মেহেন্দ্র চৌপল, রুপেশ কুমার দাস, হারুণ সেখ, মিথিলেশ, কারিদাস, সুনীল কুমার দাস। বাকি একজনের এখনও পরিচয় মেলেনি। রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে পৌনে সাতটার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, লিফটটি যখন ছিঁড়ে পড়ে, তখন তাতে সাতজন শ্রমিক ছিলেন। তাদের কেউই আর বেঁচে নেই। লিফটটি ছিঁড়ে ৪০তলা উঁচু ভবনটির ভূগর্ভস্থ তৃতীয়তল বেসমেন্টে ভেঙে পড়ে। ভবনটির নাম রুনওয়াল কমপ্লেক্স। এদিকে দুর্ঘটনার […]