সৌদি আরবের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক বাংলাদেশি নারী। গত শুক্রবার (৩ নভেম্বর) সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাবুক থেকে জেদ্দায় যাচ্ছিলেন ওই নারী। প্লেনটি ৩৬ হাজার ফুট ওপরে থাকা অবস্থায় হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয় ও সৌভাগ্যক্রমে প্লেনে থাকা চিকিৎসকদের নির্দেশনায় সন্তান জন্ম দেন তিনি। রোববার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে গালফ নিউজ জানায়, সৌভাগ্যক্রমে ওই প্লেনে দুটি ফুটবল দল ভ্রমণ করছিল ও দুটি দলের সঙ্গেই চিকিৎসক ছিল। তাদের নির্দেশনায় বিমানে থাকা অন্য এক যাত্রী […]