গাজায় আংশিক যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল সরকার ও অবরুদ্ধ গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির আওতায় ৪ দিন যুদ্ধবিরতি দেওয়া হবে। পাশাপাশি ৫০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিপরীতে ইসরায়েল দেশটিতে বন্দী ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এ ছাড়া, গাজায় মানবিক সহায়তা সামগ্রী বহনকারী ট্রাক বা গাড়িবহরের প্রবেশ নির্বিঘ্ন করা হবে। এই চুক্তির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের কাছে জিম্মি ৫০ জন ইসরায়েলি নারী […]