মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করেছে জান্তা সরকার। টানা ৩ বছরের জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার দিনে এই ঘোষণা দেয় জান্তা কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অস্থায়ী প্রেসিডেন্ট ইউ মিন্ত সোয়ে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে জান্তাবাহিনীকে সহায়তা করতেই এই সিদ্ধান্ত। খবর ইরাবতি। নতুনভাবে জরুরি অবস্থার জারির ফলে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন আবারও পিছিয়ে যাবে। ২০২১ সালের […]