মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ৭৫ বছর বয়সী ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। তিনি জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) বাকিংহ্যাম প্যালেস থেকে এ তথ্য জানানো হয়েছে। বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন বলেও আশাবাদী তিনি। প্রোস্টেটের সমস্যা নিয়ে গত মাসে হাসপাতালে তিন রাত ভর্তি ছিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তবে তিনি […]