পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (৬ জুন) দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ১৬ জুন (বুধবার) দেশটিতে ঈদুল আজহা পালন করা হবে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের বরাতে গালফ নিউজের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই জিলহজ মাসের প্রথম দিন হবে শুক্রবার (৭ জুন)। এর ফলে আরাফাহ দিবস পালিত হবে ১৫ জুন এবং ঈদুল আজহার প্রথম দিন হবে ১৬ জুন। […]