ভূমধ্যসাগর সংলগ্ন ইতালির দক্ষিণ উপকূলে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে দুটি নৌকা ডুবে অন্তত ১১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শিশুসহ ৬০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। সোমবার (১৭ জুন) সেখানকার উদ্ধারকর্মীরা এসব তথ্য জানান। এ ঘটনায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাগুলো লিবিয়ার উপকূল থেকে এসেছিল। এতে সিরিয়া, মিসর, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকেরা ছিলেন। জার্মানির দাতব্য প্রতিষ্ঠান রেসকিউশিপ জানায়, গতকাল সোমবার তারা ডুবতে বসা […]