ভারতে বোমাতঙ্কের ঘটনায় ইন্ডিগোর একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। দেশটির মহারাষ্ট্র রাজ্যের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় আসার পথে ওই ফ্লাইটে বোমাতঙ্ক ছড়ায়। পরে বেশ তড়িঘড়ি ফ্লাইটটিকে ছত্তীসগঢ়ের রায়পুর বিমানবন্দরে নিয়ে অবতরণ করানো হয়। ফ্লাইটটিতে যাত্রী ও ক্রুসহ সবমিলিয়ে ১৯৩ জন আরোহী ছিলেন। জরুরি অবতরণের পর ওই বিমানটিতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, ১৮৭ জন যাত্রী এবং ৬ ক্রু সদস্যসহ […]