ভারতের সংসদে শপথ শেষে ফিলিস্তিনের নামে জয়ধ্বনি দিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। এরপরই মঙ্গলবার (২৫ জুন) বিজেপির এক নেতা দাবি করেছেন, হায়দরাবাদের এই সংসদ সদস্যকে ‘বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন’র জন্য লোকসভার সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। নিজের রাজ্য তেলেঙ্গানা ও বিআর আম্বেদকরের প্রশংসা করা ছাড়াও হায়দরাবাদ আসন থেকে পঞ্চমবারের জন্য নির্বাচিত ওয়াইসি উর্দুতে শপথ নেওয়ার পর ‘জয় ফিলিস্তিন’ স্লোগান তোলেন। অবশ্য বিধানসভা থেকে বেরিয়ে এসে ওয়েইসি বলেন, জয় ভীম, জয় মিম, জয় তেলাঙ্গানা, […]