ভারতের পশ্চিমঙ্গে তীব্র গরমে স্কুলের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে। রাজ্যের দার্জিলিং ও কালিম্পং জেলা ছাড়া বাকি সব জেলার স্কুলের ছুটি এগিয়ে এনে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তাপপ্রবাহ পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পশ্চিমবঙ্গ সরকার আগামী ২২ এপ্রিল থেকে রাজ্যচালিত স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে। এ ছুটি আগামী ৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। এক সরকারি আদেশে বলা হয়েছে, ‘স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি ২২ এপ্রিল থেকে কার্যকর হবে। রাজ্যর দার্জিলিং এবং কালিম্পং […]