বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্রিটিশ রাজনীতিবিদ–টিউলিপ সিদ্দিক ও রোশনারা আলী– প্রথমবারের মতো যুক্তরাজ্যের মন্ত্রিসভায় স্থান পাওয়ায় উচ্ছ্বসিত বিলেতের বাঙালিরা। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিনন্দন জানাচ্ছেন। নিউহাম কাউন্সিলের সিভিক মেয়র রহিমা রহমান ও কাউন্সিলার মুজিবুর রহমান জসীম বলেন, ‘ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের জন্য সত্যিই একটি গর্বের মুহূর্ত। কারণ ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাজ্য সরকারের মন্ত্রিসভায় দুজন ব্রিটিশ-বাংলাদেশি এমপি নিয়োগ পেয়েছেন। রাজনীতির মূলধারায় তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রম আমাদের সবার জন্য অনুপ্রেরণা।’ ক্রয়েডন কাউন্সিলের লেবার গ্রুপের […]