পাকিস্তান জুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় আগামী ৬ মার্চ পর্যন্ত সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং লাহোর ও করাচির কনস্যুলেট জেনারেল দপ্তর। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার প্রকাশিত এএফপি’র হিসাব অনুযায়ী, বিক্ষোভে মৃতের সংখ্যা ২৫ জনে পৌঁছেছে। খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর করাচির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটের বাইরের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। দুই […]