শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মার্কসবাদী অনুরা কুমারা দিসানায়েক জয়ী হয়েছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ফলাফলে তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই তথ্য জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে। কোনও প্রার্থীই ৫০ শতাংশ ভোট বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটির ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াল। আর এই দফায় বাজিমাত করেছেন দিসানায়েক। ভোটের ফলাফলে বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা দ্বিতীয় এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তৃতীয় স্থানে রয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার নির্বাচিত প্রেসিডেন্টের […]