এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ভিক্টোর এমব্রস ও গ্যারি রভকুন। অতিক্ষুদ্র মাইক্রো আরএনএ আবিষ্কার এবং জিনের অভিব্যক্তি নিয়ন্ত্রণের এর ভূমিকার ওপর আলো ফেলার স্বীকৃতিতে যুক্তরাষ্ট্রের এই দুই গবেষক চিকিৎসায় নোবেল পুরষ্কারে ঘোষিত হলেন। নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা। সুইডেনের রাজধানী স্টকহোমের কারোলিনিস্কা ইন্সটিটিউটে সোমবার (৭ অক্টোবর) তাদের নাম ঘোষণা করা হয়। গত বছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন হাঙ্গেরিয়ান-আমেরিকান বায়োকেমিস্ট কাতালিন কারিকো এবং মার্কিন চিকিৎসক ড্রিউ ওয়াইসম্যান। তাদের গবেষণার […]