জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে চ্যানেল ফিচার চালু করেছে মেটা। নতুন এই ফিচারের মাধ্যমে পছন্দের কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসাপ্রতিষ্ঠান ও সেলিব্রেটিদের চ্যানেল যেমন খুঁজে পাওয়া যাবে, তেমনি নিজেরও চ্যানেল খোলা যাবে। গত জুনে কয়েকটি দেশে চালু হওয়া এই ফিচার এখন বাংলাদেশসহ ১৫০টি দেশে পাওয়া যাচ্ছে। মেটার সিইও মার্ক জাকারবার্গ নিজস্ব হোয়াটসঅ্যাপ চ্যানেলে এ খবর দিয়েছেন। মেটা বলছে, যে কেউ হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলতে পারবে। আইওএস ও অ্যানড্রয়েড ফোনে ‘আপডেট’ নামে নতুন ট্যাবে মিলবে এই ফিচার। এখানে চ্যানেল ফিচারের সঙ্গে হোয়াটঅ্যাপের স্ট্যাটাস মেসেজও দেখা […]