কনজ্যুমার ইলেকট্রনিক্স ও হোম এপ্ল্যায়েন্স ব্র্যান্ড ‘কনকা’র সৌজন্যে আবারও শুরু হতে যাচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। দুই সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া এই অনুষ্ঠানটি এবার আসছে তৃতীয় সিজন নিয়ে। নতুন এই সিজনে যথারীতি থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব গেম, তারকাদের উপস্থিতি, রান্নার প্রতিযোগিতাসহ নতুন নতুন সংযোজন। মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকার হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের ‘দ্য ইলিশ’ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশে ‘কনকা’ পণ্যের […]