বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রামাণ্যচিত্র প্রদর্শণী এবং তাঁর জীবন ও কর্মের উপর আলোচনা ইত্যাদি। এ দিবস উপলক্ষে দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দিবসটি স্মরণে ১৫ অগাস্ট দূতাবাস মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে ও শ্রম কাউন্সিলার (লোকাল ) লুৎফুন নাহার নাজিমের পরিচালনায় অনুষ্ঠিত […]