সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শিবলি সাদিক বাপ্পি (৩৮) নামে এক বাংলাদেশি তরুণ আত্মহত্যা করেছেন। জানা গেছে তিনি তার বাসস্থান আবুধাবির আল মারিয়া সিনেমার পিছনের ইকবাল রেস্টুরেন্ট বিল্ডিংয়ের ছয়তলা থেকে লাফিয়ে পড়ে রবিবার (২৮ এপ্রিল) ভোরে আত্মহত্যা করেন। তিনি লক্ষীপুর জেলার বাঞ্ছানগর এলাকার মোহাম্মদ হারুনুর রশীদের ছেলে। নিহতের দীর্ঘদিনের ব্যবসায়িক বন্ধু মোহাম্মদ ইউসুফ জানান, বিগত ১৫ বছর ধরে বাপ্পি আমিরাত প্রবাসে আছেন। একজন ফিলিপাইনি নাগরিকের সাথে পার্টনারশিপে রিয়েল এস্টেট ব্যবসা করতেন। ব্যবসার জন্য তিনি দেশ থেকে টাকা এনে এবং […]