সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় নির্মাণাধীন একটি স্কুল ভবনের ছাদ ধসে দুই বাংলাদেশিসহ অন্য এক পাকিস্তানি নিহত হয়েছেন। এ সময় আরবের দুই নাগরিক আহত হন। সবাই কাজের মধ্যাহ্ন বিরতিতে বিশ্রাম গ্রহণের সময় নির্মাণাধীন ভবনের ছাদটি ধসে পড়ে। নিহত দুই বাংলাদেশি হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুরবানপুর ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকার মোহাম্মদ রফিকের ছেলে আবদুস সামাদ (৪৩) ও অন্যজন হলেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া ৮ নম্বর ওয়ার্ডের দাশঘড়িয়ার বেলাল হোসেনের ছেলে ফরিদ হোসেন ইমেল (৩১)। দুজনই ফুজাইরাহর আল হিল […]