আগামী বছর ২০২৪ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এক শিফট ও দুই শিফটের স্কুলের জন্য আলাদা রুটিন প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণয়ন করা এ রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরির সই করা এ রুটিন প্রকাশ করা হয়। এর আগে প্রাথমিক বিদ্যালয়ের রুটিন প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিকের নতুন রুটিন […]