চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়নে সশস্ত্র সংঘাত ও তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে ছাত্র-যুবসমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুর ২টায় চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজের (সিসিআরএসবিডি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা এই অঞ্চলে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অস্থিতিশীলতার কারণে উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন। পাশাপাশি এই অস্থিতিশীলতার পেছনে আন্তর্জাতিক ইন্ধন, ঐতিহাসিক এবং ভূরাজনৈতিক কারণকে দায়ী করেন। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও সিসিআরএসবিডি’র সদস্য […]