আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার মান উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত কার্যালয়ের দুই কূটনীতিক। রবিবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করে তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেন। সে সময় এই আশ্বাস দেন তারা। কূটনীতিক সদস্যরা হলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সহযোগী সাঈফ মোহাম্মদ আব্দুলরাহমান বিন রাবিইয়া আলতানেইজি ও রাশেদ মোহাম্মেদ নাসের আলমাঈল আলজাবি। পরিদর্শনের সময় তাদের সাথে ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ […]