চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) বোর্ড অব ট্রাস্টির ২২তম সভা নগরীর জামালখান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ট্রাস্টি লুৎফে এম আইয়ুব। এ সময় তিনি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও ক্যাম্পাসে গুণগত শিক্ষার প্রসার বাড়াতে নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন। সভায় সিআইইউর গবেষণা কার্যক্রম বৃদ্ধি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, কোর্স-কারিকুলামে নিত্য নতুন বিষয় অন্তর্ভুক্ত করাসহ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে আরও […]