চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কারাতে উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৭ অক্টোবর) রাতে সংস্থাটির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিজেকেএস কারাতে উপ-কমিটির সাধারণ সম্পাদক শেখ দিদার উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সদস্য সায়েদ মোহাম্মদ আরিফ চৌধুরী, সাজ্জাদ আমির, মো. সাইফ উল্লাহ মানসুর, আনোয়ার হোসাইন, অ্যাডভোকেট শামসুল আলম, তানজির হোসেন জুয়েল, নেছার আহমেদ মিন্টু ও রায়হান উদ্দিন। সভায় নতুন টুর্নামেন্ট আয়োজন, বাজেট প্রণয়ন ও নিজস্ব মাঠ তৈরিসহ কারাতে খেলাধুলার উন্নয়নে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় […]