চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাত্রলীগ নেতারা হলেন-আনোয়ারুল ইক ঈশান (১৭), রাজন দাশ (১৯) ও সৈকত চন্দ্র ভৌমিক (১৯)। জানা যায়, ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল শুরু হয়। এরকম একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. […]