পরিকল্পিত চট্টগ্রাম গড়তে জলাবদ্ধতা নিরসনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব মেগা প্রকল্প নিয়েছেন, সেগুলো দ্রুত বাস্তবায়ন চায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। সোমবার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এ দাবি জানান। এ ছাড়া গত চার দিনের প্রবল বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগের জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন নগর আওয়ামী লীগ নেতারা। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগরীসহ বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে যেসব মেগা […]