চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।। শনিবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন রোগী। এ বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬ জন। এর মধ্যে গত আগস্ট মাসেই সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে […]